ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

প্রাথমিকে বৃত্তির সংশোধিত ফল আজ

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১, ২০২৩, ০৯:৪২ এএম

প্রাথমিকে বৃত্তির সংশোধিত ফল আজ

স্থগিত হওয়া ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল আজ বুধবার (১ মার্চ) প্রকাশ করা হবে।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশের চার ঘণ্টার মাথায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়।

সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ জানান, বৃত্তি পরীক্ষার ফলে কোডিংসংক্রান্ত সমস্যা হয়েছিল। সেটি সমাধানে কাজ চলছে। তবে এ ধরনের ঘটনা কাম্য নয়।

এদিকে, সমস্যা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিপিই। দ্রুত সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এআরএস

Link copied!