ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেরোবিতে ‘সংস্কৃতি ও উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৫:৪০ পিএম

বেরোবিতে ‘সংস্কৃতি ও উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের আয়োজনে ‘সংস্কৃতি ও উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইকো-সোশ‍্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।  

ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ‘উন্নয়নের সাথে সংস্কৃতির কথাও মনে রাখতে হবে। পরাধীন মনোভাব থেকে বের হয়ে আসতে না পারলে মানুষ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। কলোনিয়াল মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। সঞ্চালনা করেন একই বিভাগের শিক্ষক খাইরুল ইসলাম।

বাংলা বিভাগের মাসিক সেমিনারের অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।

এইচআর

Link copied!