ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারী বর্ষণে জলাবদ্ধতা হাবিপ্রবিতে, ক্লাস-পরীক্ষা চলমান

হাবিপ্রবি প্রতিনিধি

হাবিপ্রবি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৭:০৯ পিএম

ভারী বর্ষণে জলাবদ্ধতা হাবিপ্রবিতে,  ক্লাস-পরীক্ষা চলমান

টনা তিনদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

বিগত তিনদিন ধরে চলা ভারী বর্ষণের দরুন হাবিপ্রবি ক্যাম্পাসের স্থানে স্থানে পানি জমা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠ, শহীদ মিনার এলাকা প্লাবিত হয়ে পড়েছে ভারী বর্ষণের দরুণ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ক্যাম্পাসের রাস্তা। দুর্যোগপূর্ণ এই আবহাওয়াতেও থেমে নেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ভারী বর্ষণ শুরু হওয়ার পর পুরো সময়টা সাপ্তাহিক ছুটিই ছিলো। কিন্তু আজ রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রুটিন অনুযায়ী পরীক্ষায় বসতে হচ্ছে। আজকের ল্যাব পরীক্ষা থাকায় ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে পরীক্ষায় বসতে হচ্ছে। স্থানে স্থানে পানি জমে আছে। এমন আবহাওয়ায় ক্লাস পরীক্ষায় উপস্থিত হওয়া দুঃসাধ্য ব্যাপার।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মুসলিফা ইয়াসমিন বলেন, বিশ্ববিদ্যালয় হতে জেলা শহরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। শহরের শিক্ষার্থীদের এই ভারী বর্ষণে ক্লাসে আসতে খুব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেকের ইনরোলমেন্টের মতো জরুরি কাজ আছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ে যেতেই হচ্ছে। এমন বৈরী আবহাওয়ায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই চলাফেরা করা কষ্টকর হয়ে পড়ছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, ফাইনাল পরীক্ষাগুলোর বিষয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে আকস্মিক বৈরী আবহাওয়ার কারণে তৎক্ষণাৎ বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া যায় না।

তিনি আরো বলেন, আপাতত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ পরীক্ষা বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আবহাওয়া এরকম থাকলে আমরা এ বিষয়ে আলোচনা করবো।

এআরএস

Link copied!