ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে আলফা-সুমন

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২৩, ০৪:০৮ পিএম

পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে আলফা-সুমন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী আলফা রেজা মিতু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আসাদুজ্জামান সুমন।

সোমবার (১৮ ডিসেম্বর) উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  ৪১ সদস্য বিশিষ্ট  ২০২৩-২৪ কার্যকরী কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি আলফা রেজা মিতু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাসেল পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমিতি বিশ্বাস, অর্থ সম্পাদক ফাল্গুনী রানী দাস, দপ্তর সম্পাদক তালহা আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক গাজী আল মাহমুদ। এছাড়াও চার বিভাগে আরো ১৬ জন সদস্য এবং ১৮ জন কার্যকরী সদস্য রয়েছে।

সভাপতি আলফা রেজা মিতু বলেন, ফটোগ্রাফি নিয়ে সারা বিশ্ব এখন মাতাল। সবার হাতে হাতে ক্যামেরা ও স্মার্টফোন। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমাদের সবার হাতেই কিন্তু যন্ত্রখানি পৌঁছে গেছে। আর কোনো শিল্পমাধ্যমে মনে হয় প্রযুক্তি এতখানি বিপ্লব আনতে পারেনি, যতটা পেরেছে ফটোগ্রাফির ক্ষেত্রে। ফটোগ্রাফারদের প্রয়োজন কমেনি বরং আগের তুলনায় অনেক বেড়েছে। এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি ছবি দেখতে চায় ও ছবি তুলতে চায়। তাই আমি ক্লাব থেকে যারা ফটোগ্রাফি শিখতে চায় বা জানতে চায় তাদের জন্য সেই সুযোগ তৈরি করব। এই ক্লাব থেকে সারা বাংলাদেশের মানুষ অনেক কিছু শিখবে ও জানবে, এটাই আমি চাই।

এআরএস

Link copied!