ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জবির ‘ল’ অ্যালামনাইয়ের সভাপতি মেহেদী, সম্পাদক সুমন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৯:০১ পিএম

জবির ‘ল’ অ্যালামনাইয়ের সভাপতি মেহেদী, সম্পাদক সুমন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসানকে সভাপতি এবং একই ব্যাচের শিক্ষার্থী ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. সুমন হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার বিভাগের হলরুমে সাবেক শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এ কমিটির সবাইকে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি ও মো. রাজু শিকদার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, সাহিত্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বেগ শোয়াইব আহমেদ, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক তৌফিকুল হাসান, আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক মো. জিন্নাতুল ফেরদৌস জিন্না এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক সুজন মিয়া।  

ইএইচ

Link copied!