ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কারিগরি শিক্ষা বোর্ডের সেই সিস্টেম এনালিস্টকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২৪, ০৬:৩৬ পিএম

কারিগরি শিক্ষা বোর্ডের সেই সিস্টেম এনালিস্টকে বহিষ্কার

বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট সহ গ্রেপ্তার হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট পদ থেকে এ কে এম শামসুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বেসরকারী টিভি চ্যানেল যমুনা টিভি ৩১/০৩/২০২৪ খ্রি. তারিখে রাত ১১:১১ মিনিটে প্রচারিত সংবাদে দেখা যায় জাল সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রয়ের অভিযোগে বিগত ৩১/০৩/২০২৪ খ্রি. তারিখে মধ্যরাতে প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান, সিস্টেম এনালিস্ট, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-কে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি), বাংলাদেশ পুলিশ আটক করে। এমতাবস্থায়, প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান, সিস্টেম এনালিস্ট, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-কে সরকারি চাকুরির আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা মোতাবেক তাকে বোর্ডের চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

তিনি বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন এবং এ আদেশ ০১/০৪/২০২৪ খ্রি. তারিখ হতে কার্যকর হবে।

আরএস

Link copied!