ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিই থাকছে

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

এপ্রিল ৩০, ২০২৪, ০১:৫৪ পিএম

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিই থাকছে

তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে গতকাল আপিল করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু  হাইকোর্টের আদেশ এখনো হাতে না পাওয়া আপিল করেনি শিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার বন্ধ থাকছে স্কুল কলেজ ও মাদ্রাসা।

বিষয়টি নিয়ে জানতে মঙ্গলবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আদালতের আদেশের কোনো কপি এখনও আসেনি। আর এ পরিস্থিতিতে আপিল করার সুযোগও নেই। কারণ উচ্চ আদালত বন্ধ।

এর আগে সোমবার (২৯ এপ্রিল) আদালতের আদেশের পর আপিল করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। রাজধানীর আগারগাঁয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তৃতাকালে তিনি বলেন, ‘সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হবে? সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব, তা পালন করা বাঞ্ছনীয়। এ আদেশে বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাবো।

উল্লেখ্য, বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সোমবার এ আদেশ দেন। আদেশে আদালত বলেছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) রয়েছে, সেগুলোতে যথারীতি ক্লাস চলবে। যদি কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য করা থাকে সেক্ষেত্রে শিডিউল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিআরইউ

Link copied!