ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তির ঘটনায় থানায় জিডি করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৮, ২০২৪, ০৪:৫৯ পিএম

পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তির ঘটনায় থানায় জিডি করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

গত ‘২৬ মে পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’ এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায়। এ ঘটনায় ওইদিন রাতেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয় সংবাদটি ভুয়া, বানানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে এমন ভুয়া সংবাদ প্রচারের জন্য এবার থানায় সাধারণ ডায়রি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়টি জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার বিষয়ে আবহাওয়া সংবাদ সম্পর্কে অবহিত হয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৬ মে ২০২৪ তারিখের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। এই বিজ্ঞপ্তি সকল গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সাইবার অপরাধীদের একটি সংঘবদ্ধ চক্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার হীন প্রয়াসে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত সংবাদকে বিকৃত করে প্রচারণা চালিয়েছে। যার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়েছে। এহেন প্রতারণামূলক সংবাদের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জাতীয় বিশ্ববিদ্যালয় মানচিত্রসম প্রতিষ্ঠান। দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থীর দায়িত্বপালনকারী পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আশা করে যে, এ প্রতিষ্ঠানের ৩৫ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যতের কথা ভেবে কেউ যেন ক্ষতিকর ও অবমাননাকর কার্যক্রম না করে সে জন্য সবাইকে অনুরোধ করা হল। আর জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার জন্য আহ্বান করা হল।”

আরএস

Link copied!