ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কোটা সংস্কার আন্দোলনে জবি শিক্ষার্থীরা, তাঁতিবাজার মোড়ে অবরোধ

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

জুলাই ৬, ২০২৪, ০৪:০৪ পিএম

কোটা সংস্কার আন্দোলনে জবি শিক্ষার্থীরা, তাঁতিবাজার মোড়ে অবরোধ

২০১৮ সালের জারিকৃত পরিপত্র অনুযায়ী কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজও বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (০৬ জুলাই) ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে এ আন্দোলন কর্মসূচির শুরু হয়। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে তাঁতিবাজার মোড়ে এসে সড়কে অবস্থান নেয়।

এসময় আন্দোলনকারীরা তাঁতিবাজার এসে সড়কে অবরোধ করে মোড়ে অবস্থান নেয়। তবে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি পরিষেবা তারা তাদের অবরোধের আওতামুক্ত রেখেছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, দেখেন যদি এই কোটা ব্যবস্থা থাকে তাহলে কিন্তু মেধার মূল্যায়ন হবে না আর মেধার মূল্যায়ন যদি না হয় তাহলে পড়াশোনা করা ভ্যালুলেস হবে মেধাটা যাচাই হবে না এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

এ বিষয়ে আরেকজন আন্দোলনকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, আমি মনে করি একটি স্বাধীন জাতি কখনো বৈষম্যের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারে না। তাই আমরা ছাত্র জনতা এক হয়ে আন্দোলন করে যাবো,যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হয়।আমরা আশা করি,সরকার আমাদের কোটা সংস্কার দাবি শীঘ্রই মেনে নিবে।

বিআরইউ

Link copied!