ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জবির ভবনের নাম পরিবর্তন করে শহীদ সাজিদ একাডেমিক ভবন

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

আগস্ট ১৫, ২০২৪, ০৪:৪৩ পিএম

জবির ভবনের নাম পরিবর্তন করে শহীদ সাজিদ একাডেমিক ভবন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে শহীদ সাজিদ একাডেমিক ভবন রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের অনুমতি দেওয়া হয়।

গতকাল ১৪ আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)র‍‍` ২০১৮-১০১৯ শিক্ষাবর্ষের একাউন্টিং ও ইনফরমেশন সাইন্স বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা যান।আজ সকাল ১০ টায় তার গ্রামে বাড়ি টাঙ্গাইলে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয় এবং দাফন কার্য সম্পন্ন করা হয়।

এর আগে সাজিদ গত ০৪ আগস্ট মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার এই আত্মগোপন কে স্মরণীয় করে রাখতে তার নামে জবির নতুন একাডেমিক ভবনের নামকরণের সিদ্ধান্ত নেয় সাধারণ শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন,সাজিদ ভাই এই ভবনেই ক্লাস করতো।তিনি এই আন্দোলনে শহীদ হয়েছেন।আমরা আমার ভাইয়ের এই আত্মগোপন কখনোই ভুলে যেতে পারি না।তাই আমরা তার নামানুসারে এই ভবনের নামকরণের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন করেছি এবং প্রশাসন এ ব্যাপারে আমাদের সাথে একমত পোষণ করেছে।

বিআরইউ

Link copied!