ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাউবির নবনিযুক্ত উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক সাঈদ ফেরদৌসের যোগদান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১১, ২০২৪, ০১:১৪ পিএম

বাউবির নবনিযুক্ত উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক সাঈদ ফেরদৌসের যোগদান

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস।

বাউবির ঢাকাস্থ উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নিকট কাছ থেকে রোববার ড. সাঈদ ফেরদৌস তার যোগদানপত্র পেশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌসের যোগদানপত্র গ্রহণ করেন এবং তাকে অভিনন্দন জানান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে মানসম্মত ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে নবনিযুক্ত উপ-উপাচার্য সাঈদ ফেরদৌস বিশেষ অবদান রাখবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা.  শফিকুল আলম।

অধ্যাপক সাঈদ ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

১৯৯৫ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। তিনি আমস্টারডাম ইউনিভার্সিটি, নেদারল্যান্ডস থেকে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে পিএইচডি করেন ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য থেকে।

অধ্যাপক সাঈদ ফেরদৌস ২০২৩-২৪ সালে ক্যালিফোর্নিয়ার বার্কলে ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর সাউথ এশিয়া স্টাডিজ এ ভিজিটিং ফেলো হিসেবে যুক্ত ছিলেন। ইতিহাস এবং নৃবিজ্ঞান শাস্ত্র হিসেবে যেখানে পরস্পরের সাথে মিশে যায়, সেই ক্ষেত্রগুলোতে কাজ করতে পছন্দ করেন ড. ফেরদৌস। তার আগ্রহের ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ইতিহাস, স্মৃতি/বিস্মৃতি, উত্তর-ঔপনিবেশিকতা, জাতি-রাষ্ট্র এবং জাতীয়তাবাদ। তাঁর পিএইচ.ডি. গবেষণাটি ১৯৪৭ সালের দেশভাগের পূর্ববঙ্গ, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশে এর দীর্ঘস্থায়ী পরিণতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। কাজটি বই হিসেবে প্রকাশিত হয়েছে টেইলর অ্যান্ড ফ্রান্সিস থেকে ২০২২ সালে। খ্যাতনামা দেশি-বিদেশি প্রকাশনা সংস্থা থেকে তার বেশ কিছু রচনা বুক চ্যাপ্টার এবং প্রবন্ধ হিসেবে ছাপা হয়েছে।

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক সাঈদ ফেরদৌসকে বাউবিতে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

ইএইচ

Link copied!