ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কুবি সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক মুরাদ

কুবি প্রতিনিধি:

কুবি প্রতিনিধি:

জানুয়ারি ২৯, ২০২৫, ০৬:৩৩ পিএম

কুবি সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক মুরাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১০ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুরাদুল মুস্তাকীম মুরাদ।

বুধবার (২৯ জানুয়ারি) নির্বাচন শেষে বিকেল সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

নবনির্বাচিত কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি দেশ রূপান্তরের নাঈমুর রহমান রিজভী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাকের রকিবুল হাসান, অর্থ সম্পাদক দৈনিক কালবেলার আবু শামা, দপ্তর সম্পাদক দৈনিক সংবাদের চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ, তথ্য ও পাঠাগার সম্পাদক দৈনিক খোলা কাগজের হাসিবুল ইসলাম সবুজ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের আনিসুর রহমান, দৈনিক রূপালী বাংলাদেশের জাহিদুল ইসলাম।

এর আগে সকাল ১০ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকতা পেশাটা একটা মহান পেশা, যদি আমরা তা ঠিক মতো করতে পারি। সাংবাদিকতার কিছু নীতি আছে। এই নীতিগুলো মেনে আমরা যদি করতে পারি তাহলে ভালো কিছু করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা থেকে অনেক বড় বড় সাংবাদিক এসেছে এবং বড় বড় পর্যায়ে আছে

এর আগে নির্বাচন এসে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের, পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. দুলাল চন্দ্র নন্দী, ড. জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

বিআরইউ

Link copied!