ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জাবির মীর মশাররফ হোসেন হলে ছাত্রদলের ইফতার মাহফিল

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মার্চ ৬, ২০২৫, ০৯:২৭ পিএম

জাবির মীর মশাররফ হোসেন হলে ছাত্রদলের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমাদান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে হল ছাত্রদল।

বৃহস্পতিবার মীর মশাররফ হোসেন হলের ডাইনিংয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে হলের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

হলের ছাত্রদল কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মাহবুব আলম মানিক বলেন, "হলের সকল অংশীদারদের মধ্যে এ ধরনের মেলবন্ধন সত্যিই মনোমুগ্ধকর। তবে আমরা আহ্বায়ক সদস্য সচিবকে ইফতারে অংশ নিতে দেখিনি। এমনকি সিনিয়র কমিটি হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে আসছে না। তার উপরে গত ২ মাসে শিক্ষার্থীবান্ধব কোনো কর্মসূচী দেখিনি। এমতাবস্থায়, জাবিতে ছাত্রদলকে শক্তিশালী করতে নতুন ঐক্যবদ্ধ কমিটির বিকল্প নেই। তবে সেই কমিটি যদি তুলনামূলক জুনিয়র হয়, তাহলে সাধারণ ছাত্ররা আরো উৎফুল্লতার সঙ্গে অংশগ্রহণ করবে।"

হলের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা ইকবাল হোসেন বলেন, "আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হলের সকল কর্মকর্তা, কর্মচারী, স্টাফ এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করেছি।"

তবে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের অনুপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "অনেকেই মনে করেন, মীর মশাররফ হোসেন হলের অধিকাংশ ত্যাগী নেতাকর্মীদের এই কমিটিতে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে, ছাত্রদলের কমিটি অছাত্র ও বেশ সিনিয়র হওয়ায় হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে অনেক দুরত্ব তৈরি হয়েছে, ফলে তারা হল থেকে দূরে থাকে। তবে ছাত্রদলের ত্যাগী ও যোগ্য নেতাদের দিয়ে অচিরেই নতুন কমিটি গঠন করলে দলের ভাবমূর্তি রক্ষা পাবে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে।"

ইএইচ

Link copied!