ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৫, ১২:০১ এএম

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে উপাচার্য

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।

বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রামের হামিদ চরে নির্মাণাধীন ক্যাম্পাস পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালক, চিফ ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রতিনিধি দল। উপাচার্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে বৈঠক শেষে বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি সংশ্লিষ্টদের দ্রুত ও নির্ধারিত সময়সীমার মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, "আন্তর্জাতিক মানসম্পন্ন স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশা করছি, আগামী বছরের জুন মাসের মধ্যেই কাজ শেষ হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এখানে শিক্ষাকার্যক্রম শুরু করা সম্ভব হবে।"

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রতিনিধি মো. রাহাদ আলী সরকার জানান, "দীর্ঘদিন ধরে ক্যাম্পাস নির্মাণকাজ ধীরগতিতে চললেও গত ছয় মাসে তা দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ চলমান রয়েছে। এই ক্যাম্পাস সম্পূর্ণরূপে চালু হলে এটি কর্ণফুলী নদীর তীরে দেশের অন্যতম আকর্ষণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে।"

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে বর্তমানে অবকাঠামোগত নির্মাণে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ক্যাম্পাস নির্মাণ সম্পন্ন হলে এটি হবে দেশের প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন মেরিটাইম শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, যা সমুদ্রভিত্তিক অর্থনীতি তথা ব্লু ইকোনমি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ইএইচ

Link copied!