ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কিডনির সমস্যায় জবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

জবি প্রতিনিধি :

জবি প্রতিনিধি :

মার্চ ১৮, ২০২৫, ০৪:১৭ পিএম

কিডনির সমস্যায় জবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

না ফেরার দেশে চলে গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাইমুর রহমান সীমান্ত। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টায় ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (NIKDU)তে ইন্তেকাল করেন এই শিক্ষার্থী।

নাইমুর রহমান সীমান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। বহুদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।

সীমান্তের স্মৃতিচারণ করতে গিয়ে তার এক সহপাঠী জানান, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, সদালাপী ও বন্ধুবৎসল।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, তার এই অকাল প্রয়াণে বিভাগ, শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। শোকবার্তায় বিভাগীয় শিক্ষকরা তার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। নাইয়ুর রহমান সীমান্তের স্মৃতিকে অমলিন রাখতে বিভাগের পক্ষ থেকে বিশেষ দোয়া ও শোকসভা আয়োজনের পরিকল্পনার কথাও বলা হয়েছে।

বিআরইউ
 

Link copied!