ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জবিতে সাইকেল পার্কিংয়ে চালু হচ্ছে টোকেন ব্যবস্থা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৫, ০৫:১৭ পিএম

জবিতে সাইকেল পার্কিংয়ে চালু হচ্ছে টোকেন ব্যবস্থা

ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে নতুন উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী সংখ্যা বৃদ্ধি এবং সাইকেল পার্কিংয়ে টোকেন সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুস সালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সম্প্রতি ক্যাম্পাসে একাধিক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কয়েকজন শিক্ষার্থী ব্যক্তিগত সম্পদের ক্ষতির সম্মুখীনও হন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে আরও সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পাশাপাশি নিরাপত্তা প্রহরীদের সংখ্যা বাড়ানো হবে এবং শিক্ষার্থীদের সাইকেল নিরাপদ রাখার জন্য নির্ধারিত পার্কিং স্পটে টোকেন সিস্টেম চালু করা হবে। এতে সাইকেল চুরির ঝুঁকি কমবে এবং শৃঙ্খলিত পার্কিং নিশ্চিত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, “শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইতোমধ্যে সংঘটিত ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রতি আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবার সহযোগিতা এবং সচেতনতা প্রয়োজন।”

নিরাপত্তা জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাইনুদ্দিন বলেন, “চুরির ঘটনার পর আমরা ভীষণ আতঙ্কিত ছিলাম। টোকেন সিস্টেম চালু হলে অন্তত সাইকেল নিয়ে দুশ্চিন্তা কমবে। প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী।”

আইন বিভাগের শিক্ষার্থী আতিক বলেন, “শুধু সাইকেল নয়, ক্যাম্পাসের প্রতিটি আঙিনাও যেন নজরদারির আওতায় আসে, তা নিশ্চিত করতে হবে। তাহলেই ক্যাম্পাস হবে সত্যিকারের নিরাপদ।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থার অন্যান্য দুর্বলতাগুলোও পর্যায়ক্রমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!