ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পিএসসি সংস্কার: ৭ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

এপ্রিল ২৭, ২০২৫, ০২:৫৮ পিএম

পিএসসি সংস্কার: ৭ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার এবং প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। 

রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শান্ত চত্বরে এসে সমাবেশে রূপ নেয়।

এসময় আন্দোলনের মুখপাত্র এবং বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হুসাইন মুন্না ৭ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো—
১. ৪৫ তম বিসিএস থেকে ভাইভার নাম্বার ১০০ করতে হবে।
২. প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভার নাম্বার প্রকাশ করতে হবে।
৩. প্রতিটি বিসিএসের নির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে।
৪. সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে ভেরিফিকেশনের হয়রানি লাঘবের ব্যবস্থা করতে হবে।
৫. গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে।
৬. ভাইভা উত্তীর্ণ সকলের চাকরি নিশ্চিত করতে হবে।
৭. প্রাইভেট সেন্টার আবেদন ফি সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে আগামী ৭ দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে।

এছাড়া, বিসিএসসহ সকল চাকুরি পরীক্ষার ভাইভা বোর্ডে নিরপেক্ষ লোক নিয়োগ এবং বিসিএস প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, “পিএসসি সংস্কারের জন্য আন্দোলন করছি, এটাই শেষ নয়। যদি সংস্কার না হয়, তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি বলেন, “৪৬ তম বিসিএস এর প্রশ্ন ফাঁসের ঘটনা সুনির্দিষ্ট, এর সঙ্গে জড়িত কর্মকর্তা ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত এবং ওই পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়া দরকার।”

তিনি আরও বলেন, “একই দিনে একাধিক পরীক্ষা নেওয়া অত্যন্ত দুঃখজনক এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশাবাদী যে, তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন হলে পিএসসি এবং বিসিএস পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে।

বিআরইউ

 

Link copied!