ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সম্পাদক সাজিদ

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৫, ০৮:৩৩ পিএম

রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সম্পাদক সাজিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক যুগান্তর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইরফান তামিমকে সভাপতি ও দৈনিক প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।

১৪ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি-১ অর্পণ ধর (সমকাল), সহ-সভাপতি-২ সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (কালবেলা), কোষাধ্যক্ষ মাহবুব হাসান (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), দফতর সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিবুল হাসান (বাহান্ন নিউজ), ক্রীড়া সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (সকালের সময়), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক লুবনা শারমিন (জনকণ্ঠ), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন), আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক প্রান্ত কুমার দাশ (দ্যা নিউজ) ও কার্যনির্বাহী সদস্য এ এইচ এম শামীম (সারাবাংলা ডট নেট)।

এছাড়া কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে আছেন শেখ ফাহির আমিন (ঢাকা ওয়েভ) ও আল-মামুন আশিক (চ্যানেল আই অনলাইন)। উপদেষ্টা-১ হিসেবে আছেন নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর) ও উপদেষ্টা-২ আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা)।

কমিটি ঘোষণার সময় রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল, সাবেক সভাপতি সুজন আলী, সাবেক সভাপতি শাহীন আলম ও বিদায়ী কমিটির উপদেষ্টা সোহানুর রহমান রাফি উপস্থিত ছিলেন।

এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাবি প্রেসক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

ইএইচ

Link copied!