ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জাকসু নির্বাচন

জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মে ২, ২০২৫, ১১:৪১ পিএম

জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ

কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদের নির্বাচনকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এ সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই শনিবার (৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বহিরাগত ব্যক্তিকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, নির্বাচনী সময়কে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে চলাচলে কড়াকড়ি আরোপের পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে বাড়তি তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!