ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জবি সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৫, ০৫:৫১ পিএম

জবি সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. অণিমা রায়। তিনি অধ্যাপক ড. ঝুমুর আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুযায়ী কলা অনুষদের ডিনকে সংগীত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ড. অণিমা রায়কে আগামী তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ড. অণিমা রায় বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন এবং এ আদেশ ২৯ মে ২০২৫ থেকে কার্যকর হবে।

ড. অণিমা রায় একজন খ্যাতিমান সংগীতশিল্পী ও সংগীত গবেষক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে তিনি সংগীত শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে বিভাগের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিআরইউ

Link copied!