ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাবি ছাত্রদলের দোয়া

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মে ৩০, ২০২৫, ০৭:৫৪ পিএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাবি ছাত্রদলের দোয়া

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক এবং জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা হলের মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিলাদ মাহফিল সম্পর্কে ৪৭তম ব্যাচের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল গাফফার বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের গর্ব। তার শাসনামলে দেশের জনগণ প্রকৃত মুক্তির স্বাদ পেয়েছিল। তার শাহাদাতবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছি।”

৪৬তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মো. রাজন মিয়া বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং উদারপন্থী রাজনীতির অনন্য দৃষ্টান্ত। তিনি ছিলেন প্রান্তিক জনগণের আশা-ভরসার প্রতীক। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

উল্লেখ্য, মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।

ইএইচ

Link copied!