ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদ্রাসা-মাধ্যমিকের ছুটি শুরু আজ, প্রাথমিক-কলেজে ৩ জুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৫, ১২:১৬ পিএম

মাদ্রাসা-মাধ্যমিকের ছুটি শুরু আজ, প্রাথমিক-কলেজে ৩ জুন

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। রোববার থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ছুটি শুরু হয়েছে। তবে তার আগের দুই দিন ৩০ ও ৩১ মে সাপ্তাহিক ছুটি হওয়ায়, কার্যত ২৯ মে থেকেই এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ জুন বিদ্যালয় খোলার কথা থাকলেও ওইদিন শুক্রবার হওয়ায় ক্লাশ শুরু হবে ২২ জুন থেকে।

কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একইসঙ্গে ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায়, এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে ২২ জুন থেকে।

সরকারি ও বেসরকারি আলিয়া মাদ্রাসা, ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোর ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং চলবে ২৫ জুন পর্যন্ত। ফলে মাদ্রাসাগুলোতে সর্বোচ্চ ২৫ দিনের ছুটি হচ্ছে। পাঠদান শুরু হবে ২৬ জুন থেকে।

দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ৩ জুন থেকে, চলবে ২৩ জুন পর্যন্ত। ২৪ জুন থেকে ক্লাশ শুরু হবে।

সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন এবং চলবে ১২ জুন পর্যন্ত। কলেজগুলোতে পাঠদান শুরু হবে ১৩ জুন থেকে।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, এবার ছুটির সময়সীমায় রয়েছে বৈচিত্র্য। কোনো প্রতিষ্ঠানে ১০ দিনের মতো ছুটি থাকলেও, কোনো প্রতিষ্ঠানে ছুটি ২৩ দিন ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বিআরইউ

Link copied!