ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুন ১৬, ২০২৫, ০১:৫৭ পিএম

ইডেন কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে ডুবে সানজিদা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সানজিদা আক্তার আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পুরান ঢাকার চকবাজারের চম্পাতলী এলাকায়।

ঢামেক হাসপাতালে সানজিদাকে নিয়ে যাওয়া ইডেন কলেজের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহনা ইসলাম জানান, বাসায় গিয়ে তিনি সানজিদাকে পড়াতেন। সকালে ফোনে যোগাযোগ করে তারা একসঙ্গে বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছিল—ইডেন কলেজের পুকুরে সাঁতার শেখা।

মোহনা বলেন, পরিকল্পনা অনুযায়ী কলেজে ঢুকে তারা দুজনই পুকুরে নামেন। এ সময় সিড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় পা পিছলে গভীর পানিতে পড়ে যান সানজিদা। তার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কর্মচারীরা ছুটে এসে সানজিদাকে পানি থেকে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের জানান, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ইএইচ

Link copied!