ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

জুলাই ৮, ২০২৫, ০১:৩১ পিএম

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জরুরি সদস্য সমাবেশে গোপন ব্যালটে তিনি সভাপতি নির্বাচিত হন।

একই সমাবেশে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি হিসেবে মনোনীত হন আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাহেদুর ইসলাম।

ছাত্রশিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি গঠিত কমিটিতে আসাদুল ইসলাম সভাপতি ও রিয়াজুল ইসলাম সেক্রেটারি ছিলেন। নতুন কমিটিতে সেক্রেটারি হওয়া আলিম পূর্বে সাংগঠনিক সম্পাদক এবং জাহেদ ছিলেন অফিস ও প্রচার সম্পাদক।

বিআরইউ

Link copied!