ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:৪৮ এএম

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্তে হল ছাড়তে শুরু করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। সকাল ৯ টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সকাল থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।

তবে হল যারা ছাড়ছেন তারা বেশিরভাগই ছাত্রী। তবে ছেলেদের হল ঘুরে দেখা যায়, তারা হল এখনো ছাড়ছেন না।

এ সময় জুলাই ৩৬ হলের এক শিক্ষার্থী বলেন, আমাদের পরীক্ষা চলছিল। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হবো। নিরাপত্তা সংকটে বাধ্য হয়েই হল ছাড়তে হচ্ছে, তবে আমরা চাই দ্রুতই স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক এবং আবার পড়াশোনা শুরু করতে পারি।”

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯ ঘটিকায় অনলাইনে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং সকল ছাত্র-ছাত্রীদের সোমবার সকাল ৯ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।

জেএইচআর

Link copied!