ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সহকারী অধ্যাপকের মৃত্যু

মুজাহিদুল ইসলাম মাহির, জাবি

মুজাহিদুল ইসলাম মাহির, জাবি

সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:০৪ পিএম

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সহকারী অধ্যাপকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মারা গেছেন।

শুক্রবার সকালে সিনেটে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। 

পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস সিনেটে উপস্থিত হন। কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 

চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

ইএইচ

Link copied!