ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আলিম ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক অনুষ্ঠান

মাছুম বিল্লাহ, ঢাকা আলিয়া

মাছুম বিল্লাহ, ঢাকা আলিয়া

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০২:৩৫ পিএম

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আলিম ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক অনুষ্ঠান

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০টায় একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস. এম. মাসুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মুনিরুজ্জামান ভুঁইয়া এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আলিম পর্যায়ের শিক্ষা শিক্ষার্থীদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। কেবল একাডেমিক জ্ঞানই নয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

নবীনবরণ ও সবক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সমাপ্তিতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!