ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বর্ণিল আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুজন আহম্মেদ, রংপুর

সুজন আহম্মেদ, রংপুর

অক্টোবর ১২, ২০২৫, ০৬:২০ পিএম

বর্ণিল আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

পতাকা উত্তোলন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকেল ৪টায় ক্রীড়া প্রতিযোগিতা, বিকেল ৫টায় মিলাদ মাহফিল এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে স্বাধীনতা স্মারক মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাক চেয়ারপারসন ও পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. রেজাউল হক এবং প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান।

এছাড়া অনুষ্ঠানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্ল্যা এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!