ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সাদিক কায়েম

সেফ এক্সিটের সুযোগ থাকবে না ফ্যাসিবাদের দোসরদের দায়মুক্তি দিলে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৫, ১১:৫০ পিএম

সেফ এক্সিটের সুযোগ থাকবে না ফ্যাসিবাদের দোসরদের দায়মুক্তি দিলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের অপরাধ আড়াল করতে চায়, তবে শেখ হাসিনার মতো আর কারও জন্য সেফ এক্সিটের সুযোগ থাকবে না।

বুধবার সন্ধ্যায় টিএসসি চত্বরে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, যারা বছরের পর বছর জনগণের সম্পদ লুট করেছে, ছাত্রদের গুম করেছে, ভিন্নমত দমন করেছে তাদের দায় যদি মাফ করার চেষ্টা হয়, তবে সেই দায় ইতিহাস ক্ষমা করবে না। আমরা চাই, ফ্যাসিবাদের মদদদাতাদের বিচার হোক এবং মুজিববাদ চিরতরে নির্মূল হোক।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনা না হলে এই জাতির গণতন্ত্র পুনর্গঠনের প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে।

প্রামাণ্যচিত্র প্রদর্শনীটি আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। রাজধানীর দশটি স্থানে একই সঙ্গে প্রদর্শনের অংশ হিসেবে টিএসসিতে আয়োজিত এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে অতীতে সংঘটিত গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা এই প্রামাণ্যচিত্রে রাষ্ট্রীয় সন্ত্রাস ও স্বৈরশাসনের ভয়াবহতা স্পষ্টভাবে উঠে এসেছে।

আলোচনায় অংশ নিয়ে সাদিক কায়েম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশকে যারা আবারও অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তাদের রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিহত করতে হবে। এই প্রজন্ম অন্যায়ের দায়মুক্তি মেনে নেবে না।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ফ্যাসিবাদ নিপাত যাক ও “গণতন্ত্রের জয় হোক” স্লোগান দেন।

ইএইচ

Link copied!