ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভিকারুননিসার প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে কলেজে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ১২:০০ পিএম

ভিকারুননিসার প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে কলেজে

অনিবার্য কারণ দেখিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ রবিবারের প্রথম থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করেছে। তবে একাদশ–দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস চলবে।

শনিবার রাতে শিক্ষাপ্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত রবিবার, ২৩ নভেম্বর প্রথম থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং একাদশ শ্রেণির বিশেষ কুইজ পরীক্ষা স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, কলেজ শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস স্বাভাবিকভাবে চলবে।

এদিকে ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনিতে (আফটারশক) উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে নিরাপত্তাজনিত কারণে রবিবার বিকাল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!