ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুয়েটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

মো. নুরুল আমিন (নূর), খুলনা

মো. নুরুল আমিন (নূর), খুলনা

ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:১৪ পিএম

কুয়েটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়া, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ এবং পরিচালক (ছাত্র কল্যাণ) সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি যুবায়ের হাসান। মোনাজাতে দেশের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে জনগণের সেবায় ফিরে আসতে পারেন, সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ প্রার্থনা জানানো হয়।

এছাড়াও, মোনাজাতে দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

ইএইচ

Link copied!