ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ১১:২৬ এএম

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের বাকি ৬১ জেলায় একযোগে এই বিশাল নিয়োগ পরীক্ষা আয়োজিত হয়েছে। 

এবারের পরীক্ষায় মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী। সেই হিসাবে প্রতিটি পদের জন্য গড়ে লড়ছেন প্রায় ৭৫ জন পরীক্ষার্থী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে গত ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষাটি পিছিয়ে আজ নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয়ের লক্ষ্যে পরীক্ষার সময় সকালের পরিবর্তে বিকেলে নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। আজ দুপুর ২টার মধ্যে প্রার্থীদের নির্ধারিত আসনে বসতে হবে এবং আড়াইটায় কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্রে বই, নোট, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উভয় কান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তরপত্রে শুধুমাত্র কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। ওএমআর শিটের (OMR) সেট কোড পূরণে ভুল করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের যেকোনো ধরনের গুজব থেকে পরীক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়েছে ডিপিই। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোল নম্বর প্রস্তুত থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব ধাপ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়। ফলে এখানে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ বা প্রশ্নফাঁসের সুযোগ নেই। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। ছয় বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন।

জেএইচআর

Link copied!