ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাককানইবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

শরীফুল ইসলাম, জাককানইবি

শরীফুল ইসলাম, জাককানইবি

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:৫৬ পিএম

জাককানইবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিভাগের নাম পরিবর্তন করে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ রাখার পাশাপাশি বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে স্থানান্তরের সুপারিশ করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত বাস্তবতা বিবেচনা করে বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের প্রস্তাব একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। বিষয়টি এখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরসহ দুই দফা দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যান ও ডিন কার্যালয়ে স্মারকলিপি দেন। এর পরিপ্রেক্ষিতে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের সুপারিশ করা হয়।

পরবর্তীতে গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের আলোকে আজ একাডেমিক কাউন্সিল সভায় নাম ও অনুষদ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ ইমদাদুল হুদা জানান, বিভাগের নাম পরিবর্তন করে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ এবং বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় আনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভাগের শিক্ষার্থী মহসিন হক শাহ বলেন, বর্তমান বিশ্বে ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন একে অপরের পরিপূরক। বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন হলে একাডেমিক গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর বিষয়টি এখন সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন মিললে আনুষ্ঠানিকভাবে বিভাগের নতুন নাম ও কাঠামো কার্যকর হবে।

ইএইচ

Link copied!