ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ছাত্রশিবিরের উদ্যোগে জাবির মীর মশাররফ হোসেন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মার্চ ১১, ২০২৬, ১২:০৬ পিএম

ছাত্রশিবিরের উদ্যোগে জাবির মীর মশাররফ হোসেন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার মীর মশাররফ হোসেন হলের কমনরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসুর জিএস মাজহারুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক তৌহিদ হাসান, সহ-ক্রীড়া সম্পাদক মাহাদী হাসান, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুর রফমান, ওয়ার্ডেন অধ্যাপক ড. মজিবুর রহমান, হলের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ ও হলের শিক্ষার্থীরা। ২ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। 

অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির হলে হলে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে। প্রতি রমজানেই ছাত্রশিবির তার সাধ্যের মধ্যে ইফতারের আনন্দ শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করে নেয় যা শিক্ষার্থীদের সম্প্রীতি আরো দৃঢ় করে। একইসাথে রমজানের যে মূল উদ্দেশ্য যে সংযমের শিক্ষা ও তাকওয়া অর্জন, সেই বার্তাকেও আমরা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই এই ইফতার মাহফিলের মাধ্যমে। আশা করি শিবির এই প্রতিবছর এই সিলসিলা বজায় রাখার মাধ্যমে শিক্ষার্থীদের সম্প্রীতিকে দৃঢ় করবে ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে সক্ষম হবে। 

হলের শিক্ষার্থী রিফাত হাসান বলেন, আজ ছাত্রশিবির হলে সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আমরা ইফতার সম্পন্ন করতে পেরেছি। ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলের মাধ্যমে আমরা একসাথে বসতে পেরেছি, যা আমাদের সম্প্রীতিকে আরো দৃঢ় করতে সহায়তা করবে। একইসাথে রমজানের গুরুত্ব বিষয়ক গুরুত্বপূর্ণ নসীহা শুনেছি, যা আমাদের সংযম ও তাকওয়া অর্জনে সহায়তা করবে। আজকের এ সুন্দর আয়োজনের জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।

এএন

Link copied!