ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জবিতে নববর্ষ উদযাপন শুরু

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

এপ্রিল ১৪, ২০২৬, ১২:১৭ পিএম

শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জবিতে নববর্ষ উদযাপন শুরু

উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। ‘নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি ও উত্তরণ’— প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির সূচনা করা হয়।

এই উৎসবের প্রথম দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস ও রঙিন তুলির আঁচড়ে পুরো ক্যাম্পাস এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এরপর এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়।

পরবর্তীতে রায়সাহেব বাজার মোড় ঘুরে বাহাদুর শাহ পার্কের পাশ দিয়ে হয়ে ক্যাম্পাসে এসে শোভাযাত্রা শেষ হয়।

বৈশাখী শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈশাখী শোভাযাত্রা ছাড়াও থাকছে বৈশাখী মেলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল বুধবার পর্যন্ত চলবে নববর্ষের এই জমকালো আয়োজন।

এএন

Link copied!