ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সারা দেশে আজ থেকে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৩৬ এএম

সারা দেশে আজ থেকে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা

দীর্ঘ ১৬ বছরের বিরতি কাটিয়ে আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা চলবে। পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীরা বাংলা বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বাংলা পরীক্ষার মাধ্যমে এই আয়োজন শুরু হলো। পরবর্তী সূচি অনুযায়ী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার জন্য আড়াই ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে।

দেশের তিন পার্বত্য জেলা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এই পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সেখানে ১৭ এপ্রিল গণিত পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হবে।

বাংলাদেশে সর্বশেষ ২০০৮ সালে পূর্ণাঙ্গভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২০০৯ সালে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ (পিইসি) পরীক্ষা প্রবর্তনের ফলে আলাদাভাবে বৃত্তি পরীক্ষা নেওয়া বন্ধ হয়ে যায়। ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার এই পরীক্ষা নেওয়া হলেও পরবর্তীতে তা আবার স্থগিত ছিল। ফলে দীর্ঘ সময় পর এই পরীক্ষার পুনঃপ্রবর্তনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সারা দেশে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেএইচআর

Link copied!