ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘গুপ্ত’ লেখা নিয়ে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৪:০৮ পিএম

‘গুপ্ত’ লেখা নিয়ে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতি ঘিরে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ লেখা সংযোজনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসজুড়ে কিছু সময়ের জন্য অস্থির পরিস্থিতি তৈরি হয় এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে শুরু হওয়া এই উত্তেজনা দুপুরের দিকে সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ একে অপরের মুখোমুখি হয়ে স্লোগান দিতে থাকলে একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে।

পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তাজনিত কারণে কলেজের নিয়মিত ক্লাস ও কিছু পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি ও মাস্টার্সের চলমান পরীক্ষা অব্যাহত রয়েছে।

ঘটনার সূত্রপাত হয় ক্যাম্পাসের একটি ভবনে থাকা ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ লেখা গ্রাফিতি ঘিরে। অভিযোগ রয়েছে, ছাত্রদলের একাংশ সেখানে ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে ‘গুপ্ত’ শব্দ যুক্ত করে দেয়, ফলে লেখাটি পরিবর্তিত হয়ে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কলেজের অধ্যক্ষ জানান, উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এএন

Link copied!