ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০১:৫৯ পিএম

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্যভান্ডার (পিডিএস) হালনাগাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের এইচআরএম মডিউলের আওতাধীন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ব্যবহৃত পিডিএসের নতুন সংস্করণে কারিগরি ও সফটওয়্যার সিস্টেম গ্রহণ সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী নতুন ফিচার সংযোজন করা হয়েছে। গত ১৫ এপ্রিল পরীক্ষামূলক সার্ভার থেকে এটি মূল সার্ভারে চালু করা হয়।

এতে আরও বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের https://apps.emis.gov.bd লিংকে প্রবেশ করে এইচআরএম মডিউলের অধীন পিডিএসে সাম্প্রতিক ছবি সংযোজনসহ তথ্য হালনাগাদ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এম জি

Link copied!