ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ববি হাজ্জাজ

শিক্ষাক্রমে ধাপে ধাপে পরিবর্তন আনা হচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ০৩:০৯ পিএম

শিক্ষাক্রমে ধাপে ধাপে পরিবর্তন আনা হচ্ছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক নেতৃত্বের জন্য প্রস্তুত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে শিশুদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে শিক্ষাক্রমে ধাপে ধাপে পরিবর্তন আনা হচ্ছে।

বুধবার রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, বরং একজন ভালো ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই সরকারের নীতি ও পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ কর্মসূচি চালু রয়েছে এবং এর মান নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত মোট ৫৭ জন শিশুকে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

এম জি

Link copied!