ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

সরকারি কারিগরি প্রতিষ্ঠান নিয়ে ৩ নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০২:৩৩ পিএম

সরকারি কারিগরি প্রতিষ্ঠান নিয়ে ৩ নির্দেশনা

সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা, কর পরিশোধের তথ্য হালনাগাদ রাখা এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তিনটি পৃথক নির্দেশনা জারি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের প্রশাসন ও হিসাব শাখা থেকে সম্প্রতি জারি করা তিনটি অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে ২০২৫-২৬ অর্থবছরের ১২ মাসের হিসাব বিবরণী ও কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) সংক্রান্ত তথ্য পাঠানো, পৌর কর ও ভূমি উন্নয়ন করের সর্বশেষ তথ্য জমা দেওয়া এবং নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

একটি নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের ১২ মাসের হিসাব বিবরণী হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষরসহ প্রস্তুত করে পাঠাতে হবে। একই সঙ্গে কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) আদায়ের তথ্যও জমা দিতে হবে। এসব তথ্যের সফটকপি [email protected] ই-মেইল ঠিকানায় এবং হার্ডকপি আগামী ১২ জুলাইয়ের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য এক নির্দেশনায় জানানো হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পৌর কর (কোড-৩৮২১১০৩) এবং ভূমি উন্নয়ন কর (কোড-৩৮২১১০১) বাবদ বাজেট বরাদ্দের জন্য হালনাগাদ তথ্য প্রয়োজন। এ কারণে সরকারি পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোকে প্রমাণকসহ সংশ্লিষ্ট কর পরিশোধের সর্বশেষ তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

এছাড়া ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও সক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। গত ১৭ জুন অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো নির্দেশনাগুলো সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এম জি

Link copied!