ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে কী স্থগিত হচ্ছে জাতীয় নির্বাচন?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:২৭ এএম

খালেদা জিয়ার মৃত্যুতে কী স্থগিত হচ্ছে জাতীয় নির্বাচন?

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার মনোনীত নির্বাচনী আসনগুলোতে নির্বাচন স্থগিত হবে কিনা, তানিয়ে আইনি ব্যাখা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আরপিওর বিধান অনুযায়ী, বৈধ প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিতের নিয়ম থাকলেও বেগম জিয়ার ক্ষেত্রে এখনই তা কার্যকর হচ্ছে না।

আইনি বিধান ও ইসির ব্যাখ্যা

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো ‘বৈধ প্রার্থী’ মৃত্যুবরণ করেন, তবে ওই আসনের নির্বাচন স্থগিত করে নতুন তফসিল ঘোষণা করতে হয়। ত

বে বেগম খালেদা জিয়ার মনোনয়ন গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেওয়া হলেও আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে যাচাই-বাছাই শুরু হয়েছে। অর্থাৎ, তিনি এখনো নির্বাচন কমিশনের তালিকায় ‘বৈধ প্রার্থী’ হিসেবে চূড়ান্ত হননি।

জেষ্ঠ্য নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, যেহেতু মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়নি এবং তিনি এখনো আনুষ্ঠানিক বৈধ প্রার্থী নন, তাই তাঁর মৃত্যুতে বিদ্যমান তফসিলে কোনো প্রভাব পড়বে না। এ ছাড়া সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি বিকল্প প্রার্থী রাখায় আইনি কোনো জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার নামে বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। দলীয় কৌশল হিসেবে প্রতিটি আসনেই বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। ফলে বেগম জিয়ার প্রয়াণে ওই আসনগুলোতে নির্বাচনী কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে এবং যাচাই-বাছাই শেষে বিকল্প প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।

উল্লেখ্য, গতকালই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে এবং নির্বাচন কমিশন আজ থেকে সারা দেশে দাখিলকৃত মনোনয়নের বৈধতা যাচাইয়ের কাজ শুরু করেছে।

ইএইচ

Link copied!