ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১১:৩৭ এএম

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু
নির্বাচন ভবন। ফাইল ছবি  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। 

এর আগে আপিল করার শেষ দিন গত শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আবেদন জমা পড়ে।
 
ইসি সূত্রে জানা গেছে, শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিল, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখও জানিয়ে দেবে নির্বাচন কমিশন।
 
এদিকে, শুনানির পাশাপাশি নির্বাচন কমিশনে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত একটি মক ট্রায়ালও অনুষ্ঠিত হচ্ছে।
   
পোস্টাল ব্যালট হলো এমন একটি ভোটদান পদ্ধতি যেখানে একজন ভোটার কেন্দ্রে উপস্থিত না হয়ে ডাকযোগের মাধ্যমে তার ভোট দিতে পারেন। সাধারণত যারা বিশেষ কারণে ভোটকেন্দ্রে যেতে পারেন না অথবা দেশের বাইরে অবস্থান করেন তাদের জন্য এই রাষ্ট্রীয় সুবিধাটি দেয়া হবে।
 
তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

এএন

Link copied!