ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২৬, ১০:৩৭ পিএম

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

ইতোমধ্যে দেশের সকল রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাওয়ায় নির্বাচনী কার্যক্রমে যেকোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই নির্দেশনার ফলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়নসহ সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পর এসব সংগঠনের নির্বাচনের আয়োজন করা যাবে বলে কমিশন জানিয়েছে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকল পক্ষকে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। 

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া পরিচয়ে নিবন্ধিত ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

ইএইচ

Link copied!