ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মালয়েশিয়া প্রবাসীদের ক্ষোভের মুখে পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

জুন ৫, ২০২৩, ০৫:০৯ পিএম

মালয়েশিয়া প্রবাসীদের ক্ষোভের মুখে পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ্এমপি বলেছেন, মালয়েশিয়া প্রবাসীরা পাসপোর্ট রিনিউ করতে যে দীর্ঘ সময় লাগছে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এর আগে মালয়েশিয়া দূতাবাসে পাসপোর্ট নবায়ন করতে ৫ থেকে ৬ মাস লাগছে বলে অভিযোগ করেন প্রবাসীরা,  এতে করে তারা রিক্যালিব্রেশনের মাধ্যমে বৈধতা গ্রহন করতে বিলম্ব হচ্ছে বলে প্রবাসীরা অভিযোগ করেন।  তিনি আরো বলেন,  বঙ্গবন্ধু সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা। তিনি সারাজীবন নির্যাতিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু সব সময় গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন।

 রাজধানী কুয়ালালামপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে বঙ্গন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ”বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটির সভাপতি দাতো আব্দুর রউফ লিটনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভার উদ্বোধক ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম ঠান্ডু। প্রধান আলোচক ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী ১ আসনের সাংসদ লে.কর্ণেল (অব:)মোহাম্মদ নূরুল ইসলাম হিরু এমপি ও নারায়নগঞ্জ ২ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি, মালয়েশিয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর।

 আমন্ত্রিত অতিথি ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দাতু শ্রী আলহাজ্ব কামরুজ্জামান কামাল ও সাধারন সম্পাদক অহিদুর রহমান অহিদ। এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি দাতু শ্রী জালাল উদ্দিন সেলিম, মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল হোসেন বাবুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সাধারন সম্পাদক বশির আহমদ ফারুক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ আর সোহাগ সরকার, মালয়েশিয়া যুবলীগের যুগ্ন আহবায়ক মনসুর আল-বাসার সোহেল প্রমূখ। 

আলোচনায় সভায় বক্তারা বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও দেশপ্রেমকে বুকে ধারণ করে সোনার বাংলা বাস্তবায়নে কাজ করি তাহলে তার স্বপ্ন পূরণ হবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে।’

আরএস

Link copied!