ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মালয়েশিয়ায় ব্যবসায়ী আনোয়ার হোসেনের মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়া প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৪:২৯ পিএম

মালয়েশিয়ায় ব্যবসায়ী আনোয়ার হোসেনের মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা

মালয়েশিয়াস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোটেল জি টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এসএম মোয়াজ্জেম হোসেন নিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে সেন্টু ও খাইরুল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটির নেতা আলহাজ্ব মকবুল হোসেন মুকুল।

সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী  ভারতের ফুরফুরা শরীফের পীর শায়েখ আ. হাই মিশকাত আল কুরাইশী।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,  মুন্সিগঞ্জ বিক্রমপুর-এসোসিয়েশনের সহ সভাপতি  মো. মোস্তাফিজ, ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা, মো. জাকির খান ও মো. আমিনুল ইসলাম।

মালয়েশিয়াস্থ  নোয়াখালী সমিতির সভাপতি দাতুক আক্তার হোসেন, কমিউনিটির নেতা রাশেদ বাদল, মো. আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সহ সভাপতি মো. আনোয়ার হোসেনের কর্ম ও জীবন নিয়ে বিশেষ আলোচনা করেন বক্তারা।  এসময় উপস্থিত ছিলেন কয়েক শতাধিক মালয়েশিয়াস্থ বাংলাদেশী প্রবাসী সহ অন্যন্যারা।

এআরএস

Link copied!