ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মালয়েশিয়ায় কায়েদ ফাউন্ডেশন’র ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা

আশরাফুল মামুন, মালয়েশিয়া:

আশরাফুল মামুন, মালয়েশিয়া:

মে ৮, ২০২৪, ০৪:১২ পিএম

মালয়েশিয়ায় কায়েদ ফাউন্ডেশন’র ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা

মালয়েশিয়ায় কায়েদ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা -২০২৪  ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (০৭ মে) সন্ধ্যায় হোটেল জি টাওয়ার এর বলরুমে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় ইসলামিক সংগীত পরিবেশন করেন সরাসরি বাংলাদেশ থেকে নিমন্ত্রিত দেশের স্বনামধন্য কলরব ইসলামি শিল্পী গোষ্ঠীর ২ জন সদস্য এবং ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশের ২ জন সম্মানিত শায়েখ।

মালয়েশিয়া কায়েদ ফাউন্ডেশনের আহ্বায়ক মো. মঞ্জু খানের সভাপতিত্বে  সঞ্চালনা করেন ইব্রাহিম খলিল ও সদস্য সচিব মো. রমজান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শায়েখ সাদিকুর রহমান আজহারী, বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা ক্বারী আব্দুর রহিম মাদানী। ইসলামি  সংঙ্গীত পরিবেশন করেছেন কলরব শিল্পী গোষ্ঠীর হযরত মাওলানা মুফতি সাঈদ আহমাদ এবং হযরত মাওলানা বদরুজ্জামান।

কায়েদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ড. ফয়জুল হক তার বক্তব্যে বলেন, হযরত কায়েদ সাহেব হুজুর রহ. একজন হক্কানী আলেম, দার্শনিক ও মোজাদ্দেদ ছিলেন। তিনি দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছেন। মুসলমানদের ঐক্যবদ্ধ জীবন প্রতিষ্ঠার অগ্রনায়ক ছিলেন হযরত কায়েদ সাহেব হুজুর রহ.।

মাহফিলে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ মো. মোরাদ হোসেন, মো. রাসেল রানা, মো. খোকন, মো. গোলাম কবির, মো. রাজু, মো. মিজান বেপারী, মো. জহিরুল ইসলাম টিটু, মো. রিয়াজ মাহমুদ, মো. জহিরুল ইসলাম জনি, মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. হুমাউন, মো. নাসির উদ্দিন, কে এ সবুজ এবং ইকবাল হোসেন, হানিফ মিয়া সহ শত শত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি।  

ইসলামি সংগীত ও আলোচনা শেষে সমগ্র মুসলিম উম্মাহ এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর রহমত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, হযরত মাওলানা শায়েখ সাদিকুর রহমান আজহারী।


বিআরইউ

Link copied!