ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের উদ্যোগে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

সামসুর রহমান সোহেল (আরবি) সংযুক্ত আরব আমিরাত:

সামসুর রহমান সোহেল (আরবি) সংযুক্ত আরব আমিরাত:

জুন ৯, ২০২৪, ০৪:৪৭ পিএম

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের উদ্যোগে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী এবং বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে "রবীন্দ্র- নজরুল ও বৈশাখ" শিরোনামে একটি সাংস্কৃতিক আলেখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিল্পীবৃন্দ গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন।

এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আলপনা আঁকা হয় এবং বৈশাখের আবহে সজ্জিতকরণ করা হয়।

বি এম জামাল হোসেন বলেন, "বাংলা সাহিত্যের দুই দিকপাল- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে।

সেইসাথে বঙ্গাব্দ-১৪৩১, নতুন বর্ষবরণ, বৈশাখের আগমন উপলক্ষ্যে এই দুই কবির বিভিন্ন গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে অত্যন্ত আনন্দময় এবং নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় একটি অনুষ্ঠান আয়োজন করা হয় ।"

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য পান্তা-ইলিশ এবং অন্যান্য বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।

আরএস

Link copied!