ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশিদের উচ্চ শিক্ষা সহজতরে জিএসসি ফ্রি চার্জ সেবা উদ্বোধন

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

নভেম্বর ১১, ২০২৪, ০৭:৩৭ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশিদের উচ্চ শিক্ষা সহজতরে জিএসসি ফ্রি চার্জ সেবা উদ্বোধন

বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে মালয়েশিয়াতে জি.এস.সি গ্লোবাল সলিউশনের কর্পোরেট ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে।  গতকাল রবিবার বিকেলে কুয়ালালামপুরের টাইমস্কয়ারের অপজিটের বারজায়া কমপ্লেক্সে অনাড়ম্বর অনুষ্ঠানে এর শুভ উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধন উপলক্ষে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য থাকছে এক মাস যাবতীয় ফাইল প্রসেসিং এ চার্জ ফ্রি সেবা সুবিধা।  

দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং বলকানের অন্যতম দেশ সার্বিয়ার পর মালয়েশিয়ার প্রাণকেন্দ্র বারযায়া টাইম স্কয়ারের বিপরীত পাশে প্লাজা বারয়ায়া তে কর্পোরেট ব্রাঞ্চের যাত্রা শুরু করলো দেশের শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি ফার্ম জি.এস .সি গ্লোবাল সলিউশনস।

এই প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান-আফ্রিকান ইয়ুথ গভর্নমেন্ট এর  মহাসচিব ড.মোহাম্মদ মহিউদ্দীন মাহি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের বিশ্বব্যাপী ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং জি.এস.সি‍‍`র উদ্যোগে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার যাত্রাকে আরো বেশি সহজ হবে বলে মন্তব্য করেছেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনাব সাইফুল্লাহ চৌধুরী, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এবং এডুপ্লান বাংলাদেশের পরিচালক ওসমান গনি, মদিনার ট্রাভেলস এন্ড টুরস এর সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক জনাব মোকাম্মেল হোসেন, প্রফেসর ড. তোফায়েল আহমেদ চেয়ারম্যান COAST ফাউন্ডেশন, Vice-Chancellor ব্রিটানিয়া ইউনিভার্সিটি কুমিল্লা, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ, বাংলাদেশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ হাসান এবং মালয়েশিয়ায় অবস্থিত বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ।

বিদেশের মাটিতে দেশীয় প্রতিষ্ঠানের প্রসার ও বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী প্রবাসী বাংলাদেশির সুবিধার্থে  ইউরোপ ,আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কলারশীপ সহ বিভিন্ন সুবিধার্থে জি.এস.সি গ্লোবাল সলিউশনের এর যাত্রা বলে তার বক্তব্যে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শোয়াইব চৌধুরী। তাছাড়া উদ্বোধন উপলক্ষে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য মাসব্যাপী ফাইল ওপেনিং চার্জ শতভাগ ফ্রি ঘোষণা করেছেন তিনি। 

আরএস

Link copied!