ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এবার হজে গিয়ে ২১ বাংলাদেশির মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২২, ২০২৬, ১২:২৯ পিএম

এবার হজে গিয়ে ২১ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী। বিষয়টি নিশ্চিত করেছে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস।

হজ অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। মক্কায় স্বাভাবিকভাবে মারা গেছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুলতানা চৌধুরী (৭৯)। অন্যদিকে মদিনায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১)।

এদিকে সরকারি হজ বুলেটিন জানায়, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে তারা জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।

হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্র ও আইটি হেল্পডেস্ক নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এসব কেন্দ্র থেকে ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি হেল্পডেস্কের মাধ্যমে ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মে মঙ্গলবার আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এম জি

Link copied!