ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদ্মশ্রী পুরস্কার পেলেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৬, ২০২৩, ১০:২১ এএম

পদ্মশ্রী পুরস্কার পেলেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন

ভারতের পদ্ম সম্মানপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।

ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ঘোষণা হলো পদ্ম সম্মানপ্রাপ্তদের তালিকা।

১৯৭৪ সালে মুম্বাইয়ে জন্ম অভিনেত্রীর। বলিউড ছাড়াও তেলেগু, তামিল, কন্নড় ও বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তিনি অভিনয় জীবন শুরু করেন ‘পাত্থর কে ফুল’ (১৯৯১) ছবি দিয়ে। এ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান।

নব্বইয়ের দশকে তিনি বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল চলচিত্রে অভিনয় করেন। যার মধ্যে রয়েছে— ‘দিলওয়ালে’ (১৯৯৪), ‘মোহরা’ (১৯৯৪), ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ (১৯৯৬) ও ‘জিদ্দি’ (১৯৯৭) ।

বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিতেও কাজ করেছেন তিনি। ২০০১ সালে তিনি কল্পনা লাজমি পরিচালিত ‘দমন’ ছবিতে একজন নির্যাতনকারীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সমালোচক ও দর্শক এ চলচ্চিত্রে তার কাজে বিস্মিত হন এবং প্রশংসা করেন।

এর পর থেকেই বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিতে কাজ করে গেছেন তিনি। কাজ করছেন ওয়েব সিরিজেও।

এবি

Link copied!